ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির স্পষ্ট বার্তা
নিজস্ব প্রতিবেদক: রাজনীতির ময়দানে অবৈধ কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে পরিষ্কার করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরো জানান, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ দেবে না সরকার।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনো প্রেসক্রিপশনে নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন।
সিইসি বলেন, এর আগে যে দুই-তিনটা নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।
সার্কিট হাউজের মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হাল কাওসারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিইসি। শুক্রবার বরিশালে এলেও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শনিবার। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় ওই দুটি বৈঠক। পরে তিনি কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা