ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ এই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তা প্রকাশ করেছেন এবং দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি সবাই নিরাপদে আছেন।’
তিনি ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন, ‘জনসেবার প্রতি সত্যিকারের নিষ্ঠা প্রদর্শন করে তারা দ্রুত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছেন।’
তারেক রহমান মিরপুর ও চট্টগ্রামের ইপিজেডে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে বলেন, ‘এই ধরনের অগ্নিকাণ্ডের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ নির্ণয় ও ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অত্যন্ত জরুরি।’
উল্লেখ্য, শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর