ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জানতে আর বেশি অপেক্ষা করতে হবে না ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা আসবে নির্বাচন তফসিলের। এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী ডিসেম্বরের শুরুতেই তফসিল প্রকাশ করবে কমিশন।
শনিবার (১৮ অক্টোবর) বরিশালে সফরকালে তিনি আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার প্রতিনিধি ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন। সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং বিকেলে সার্কিট হাউসে এ সভাগুলো অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি নাসির উদ্দিন বলেন, “আওয়ামী লীগের সব কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে বিচার দ্রুত সম্পন্ন হলে বিষয়টি পর্যালোচনা করা হবে।”
এ সময় জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে তিনি বলেন, “কমিশনের তালিকায় শাপলা প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।”
তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত হবে না। কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে।”
এই মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল