ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আজ শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘বিপর্যয় ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি’।
ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক অসুস্থতাকে যতটা গুরুত্ব দেই, মানসিক অসুস্থতাকে ততটা গুরুত্ব দেইনা কিংবা মানসিক কোন বিষয় অন্যকে জানাতে স্বাচ্ছন্দবোধ করি না। এ বিষয়টি ঠিক নয়। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে তরুণ প্রজন্মসহ সকল বয়সের মানুষের মাঝে নানারকম মানসিক চাপ তৈরি হচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কাউন্সেলিং সেবা গ্রহণের জন্য তিনি সকলকে পরামর্শ দেন। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
পরে, অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে টিএসসি চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মনোবৈজ্ঞানিক মূল্যায়ন, মনোবৈজ্ঞানিক খেলা, মানসিক স্বাস্থ্য বিষয়ক বই প্রদর্শনী ও বিক্রয়, কর্মশালাসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম