ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
কুয়েত-বাংলাদেশ সচিব পর্যায়ের প্রথম বৈঠক রবিবার
নিজস্ব প্রতিবেদক: কুয়েতের সঙ্গে সচিব পর্যায়ের আলোচনা প্ল্যাটফরম Foreign Office Consultation (FOC) বৈঠক হতে যাচ্ছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রায় চার যুগ পর ঢাকায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা‑বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে।
রবিবার (১৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা‑তে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম, আর কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে উভয় দেশের মধ্যে দূতাবাস স্থাপনের জন্য প্লট‑বরাদ্দ হস্তান্তর, শ্রমবাজার, ঢাকা‑কুয়েত সরাসরি ফ্লাইট চালু, তথ্য‑প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা, ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারণ, অবকাঠামো ও কৃষিক্ষেত্রে সহযোগিতা, এবং কুয়েতে হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সার্টিফিকেট বা সনদ প্রাপ্তিতে সহায়তা।
কূটনৈতিক সূত্র বলেছে, কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবেন। এক দিনের সংক্ষিপ্ত সফরে রবিবার দুপুরে তিনি বাংলাদেশে ফোরেন অফিস কনসালটেশনে নিজ দেশের নেতৃত্ব দেবেন। বৈঠকের পর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি সেনাপ্রধান ওয়াকার‑উজ‑জামান অথবা সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এর সঙ্গে মিলিত হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা