ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রথমবারের মতো আগুন নেভাতে কাজ করছে ফায়ারফাইটিং রোবট
নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট। দুর্ঘটনাস্থলের চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকর এই রোবটের ব্যবহারে আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে এই রোবটটি মাঠে নামানো হয়। এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সর্বাধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র, যেটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করার জন্য ডিজাইন করা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মানব ফায়ারফাইটারদের প্রবেশ অসম্ভব বা প্রাণঘাতী ঝুঁকি রয়েছে এমন জায়গায় এই রোবট ব্যবহার করা হয়। বিশেষ করে কারখানা, গুদাম, অথবা তেল-গ্যাস সংরক্ষণস্থলে আগুন নেভাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোবটটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালিত হয় এবং এতে সংযুক্ত রয়েছে শক্তিশালী ফ্যান ও উচ্চচাপের পানির জেট সিস্টেম। এটি তাপমাত্রা হ্রাস করে, ধোঁয়া সরিয়ে ফায়ার ফাইটারদের জন্য সাইটে কাজ করাকে সহজ ও নিরাপদ করে তোলে।
বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নিয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার বাহিনীসহ বিভিন্ন সংস্থা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি