ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তফসিল ঘোষণার আগ পর্যন্ত থাকছে ভোটার হওয়ার সুযোগ
উপদেষ্টা পরিষদ ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকেরা।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে খসড়াটি অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
তিনি জানান, এতদিন প্রচলিত ব্যবস্থায় প্রতি বছর যারা ৩১ ডিসেম্বরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেন, তারাই পরের বছরের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতেন। নির্বাচন কমিশন ২ জানুয়ারি খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করত।
ফলে নির্বাচনের তফসিল ঘোষণার পর যেসব নাগরিক ভোটার হওয়ার বয়সে পৌঁছাতেন, তারা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেতেন না। তাদের অপেক্ষা করতে হতো পরবর্তী নির্বাচন পর্যন্ত।
এই অসংগতির সমাধান করতেই নতুন খসড়া অধ্যাদেশে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্ধারিত একটি সময়সীমার মধ্যে যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন।
ফয়েজ আহমদ উদাহরণ দিয়ে বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন হয় এবং তফসিল নভেম্বর মাসে ঘোষণা করা হয়, তবে অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়সে পৌঁছাবেন, তারাও নতুন ব্যবস্থায় ভোটার হতে পারবেন এবং ভোট দিতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল