ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে গোপালগঞ্জে লং মার্চ: নাহিদ
গোপালগঞ্জে সংঘটিত সন্ত্রাসীদের বিচার না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য এখনও সময় দেয়া হচ্ছে যদি তা না হয়, তবে আমরা আবার গোপালগঞ্জে লং মার্চ করবো। তবে এবার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না এবং গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে তিনি এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, সবাই দ্রুতই গোপালগঞ্জে যেতে আগ্রহী ছিলেন এবং খুব শিগগিরই তারা গোপালগঞ্জে পৌঁছাবেন। তবে সরকারের প্রতি তার অনুরোধ, গোপালগঞ্জের সাধারণ জনগণকে যেন কোনো ধরনের হেনস্তা করা না হয়।
তিনি আরও জানান, ৬৪ জেলায় পদযাত্রা শেষ না হওয়া পর্যন্ত তারা বাসায় ফিরবেন না। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদ উপস্থাপনের জন্য সকল নেতা-সমর্থক জড়ো হবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, যা কিছুই ঘটুক না কেন, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যুদ্ধে আমরা বিজয়ী হয়ে ফিরে আসব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত