ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে এসব আম পাঠানো হয়। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার এই উপহার হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, "আমগুলো ৬০টি কার্টুনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে, যার প্রতিটি কার্টুনে ছিল ৫ কেজি করে সুস্বাদু হাড়িভাঙ্গা আম। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।"
জাহাঙ্গীর আলম আরও জানান, "এই উপহার সামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে।"
এ সময় আমের সঙ্গে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছাবার্তাসহ একটি ‘কমপ্লিমেন্টারি কার্ড’ ছিল বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ উপহার পাঠানোর পুরো কার্যক্রম সমন্বয় করে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এমন মানবিক ও কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
প্রতিবছরই বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের মৌসুমি ফল উপহার হিসেবে পাঠানো হয়। কূটনৈতিক শুভেচ্ছার এই রেওয়াজ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতাকে আরও গভীর করে তোলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের