ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
এনসিপির শাপলা স্বপ্ন ভেঙে দিল ইসি
নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা’কেনির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বুধবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান জাতীয় প্রতীকের মর্যাদা রক্ষার কারণেই নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক নির্বাচনী প্রতীক তালিকায় রাখছে না। শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হওয়ায় এ বিষয়ে আগে থেকেই আইন রয়েছে। সেই আইন অনুসারেই কমিশন এবারও একই সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন করে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। তারা প্রতীক হিসেবে শাপলা চাইলেও কমিশন সেই আবেদন গ্রহণ করেনি। এনসিপির প্রস্তাবিত পছন্দের তালিকায় শাপলা, কলম এবং মোবাইল ফোন ছিল।
বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি নির্বাচনী প্রতীকের সংখ্যা ১০০-এর বেশি করার পরিকল্পনা করছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক তালিকা বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতীকের এই সংশোধিত তালিকা শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ