ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
২০২১ সালের বকেয়া অর্থ ফেরত চাইলো ইউরোপের দেশ
এমওপি সার আমদানির বকেয়া অর্থ পরিশোধের জন্য তাগাদা দিয়েছে ইউরোপের দেশ বেলারুশ। আজ বুধবার (০৯ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আনুষ্ঠানিক দাবি জানান ঢাকায় নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মাকাইল কাসকো।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বকেয়া পরিষোধ করতে পারেনি জানিয়ে তিনি বলেন, "২০২১ সালের আগ পর্যন্ত বাংলাদেশ বেলারুশ থেকে সবচেয়ে বেশি এমওপি (মিউরেট অব এমওপি) আমদানি করতো। ২০২১ সালে বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আমদানি করা সারের টাকা পরিশোধ করতে পারেনি। এরপর থেকে বেলারুশ থেকে বাংলাদেশে সার আমদানি বন্ধ রয়েছে।"
সার আমদানির টাকা পরিশোধের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, "আমরা সব দেশের সার আমদানির টাকা পরিশোধ করেছি। যথোপযুক্ত প্রক্রিয়া খুঁজে বের করে বেলারুশের বকেয়া টাকাও দ্রুত পরিশোধ করা হবে।"
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বেলারুশের প্রতিনিধিদের সঙ্গে সভা করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য টেলিফোনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারারি কনস্যুলেট রয়েছে। তবে মূল দূতাবাসটি নয়াদিল্লিতে অবস্থিত। ফলে ভিসা ও কনস্যুলার সেবা পেতে বাংলাদেশি নাগরিকদের দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত খরচ, হয়রানি এবং নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে ঢাকায় বেলারুশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং বিষয়টি বেলারুশের রাষ্ট্রদূতের দৃষ্টিগোচর করেন।
দূতাবাস খোলার বিষয়ে বেলারুশ রাষ্ট্রদূত বলেন, "এটি অসম্ভব নয়। তবে এ বিষয়ে দুই দেশের সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ