ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
ভারতের সুর বদল, ড. ইউনূসকে ঘিরে নতুন মোড়
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া ও মূলধারার গণমাধ্যমে শুরু হয়েছে চাঞ্চল্যকর পরিবর্তনের ঢেউ। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস।
এক সময় যাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলতো নেতিবাচক প্রচার ও নানা অভিযোগের বন্যা, আজ সেই ইউনূসকেই তুলে ধরা হচ্ছে দেশের রক্ষাকর্তা হিসেবে। চমকপ্রদভাবে যেন পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে তাদের সুর।
হেডলাইনেই বদলের ইঙ্গিত
"Yunus Brings Billion-Dollar Investment to Bangladesh", "End of Hasina Era"—ভারতের কিছু প্রভাবশালী গণমাধ্যমে এমন সব শিরোনাম এখন চোখে পড়ে যা আগে ছিল অকল্পনীয়। শেখ হাসিনার প্রশংসায় যেসব চ্যানেল ব্যস্ত ছিল তারা এখন ড. ইউনূসের নেতৃত্বে চীনের শতাধিক কোম্পানির বিনিয়োগ আগ্রহ নিয়ে রিপোর্ট করছে।
ETV জানিয়েছে, ড. ইউনূসের কূটনৈতিক দক্ষতায় এসেছে ৯ হাজার ২৪৭ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ। রিপাবলিক বাংলা, জি ২৪ ঘন্টার মতো চ্যানেলগুলোতেও এখন ইউনূস বন্দনা প্রায় নিয়মিত ঘটনা।
রাজনীতিতে এবং মিডিয়ায় সুরের রদবদল
জি ২৪ ঘণ্টা সম্প্রতি প্রচার করেছে এক আওয়ামী লীগ নেতার বক্তব্যের ভিডিও যেখানে তিনি প্রকাশ্যে ড. ইউনূসকে হত্যার হুমকি দিচ্ছেন। চ্যানেলটি এটিকে "সন্ত্রাসী মানসিকতা"র প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছে—যেটি এক সময়ের আওয়ামী লীগঘেঁষা মিডিয়ার দৃষ্টিকোণ থেকে একটি যুগান্তকারী দৃষ্টান্ত।
কৌশল, না শ্রদ্ধা?
বিশ্লেষকদের মতে, এটি কেবল নৈতিক পরিবর্তন নয় বরং রাজনৈতিক বাস্তবতা এবং টিআরপি টিকিয়ে রাখার হিসেব। শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা এবং বহু হত্যা মামলার মুখোমুখি। তার পক্ষে অবস্থান নেওয়া অনেক ভারতীয় মিডিয়ার জন্য হয়ে উঠেছে দায়িত্বহীনতার উদাহরণ।
ফলে মিডিয়াগুলো এখন ইউনূসপন্থী অবস্থান নিচ্ছে—একটা অংশ বলছে ভবিষ্যতের সরকারের সঙ্গে সমন্বয় গড়ার প্রস্তুতি হিসেবেই এ রকম রঙ বদল।
‘জাগরণ’ না নতুন ষড়যন্ত্র?
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অনেক ব্যবহারকারী যেমন বলছেন, “মিডিয়া অবশেষে সত্যের পথে ফিরছে” ঠিক তেমনই সমালোচকরা বলছেন এটি কেবল ‘ঝোপ বুঝে কোপ মারা’র রাজনীতি। ড. ইউনূস বরাবরই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত ব্যক্তি ছিলেন। তাহলে এতদিন কেন তার বিরুদ্ধে চলেছিল অপপ্রচার?
পরিস্থিতির নাটকীয় এই পরিবর্তনে অনেকেই সন্দেহ পোষণ করছেন—এই প্রশংসা আদৌ নির্ভেজাল, না কি আরেকটি কৌশলী অবস্থান?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী