ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
নির্বাচন যথাসময়েই হবে, প্রস্তুতি নেওয়ার আহ্বান নিতাই রায় চৌধুরীর
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছর এ দেশের মানুষ কোনো স্বাধীনতা ভোগ করতে পারেনি। এ সময়ে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থাকে একনায়কতন্ত্রে রূপান্তরিত করেছে। আওয়ামী লীগের নেতারা সমাবেশে বলেছিল তাদের সরকার কখনও পালাবে না। কিন্তু জনগণের কথা না ভেবে শেষ পর্যন্ত তারা ভারতে পালিয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) মাগুরার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আবু তৈয়ব মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, বর্তমানে অনেকেই বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। ৫ তারিখের পর থেকে অনেকেই নতুন বিএনপি সেজেছে। বিএনপি জানে কারা দলের ক্ষতি করছে। তিনি বলেন, সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আশা করছি, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তাই আপনারা ভোটের প্রস্তুতি নিন।
তিনি অভিযোগ করেন, মাগুরায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত ইউনিয়ন ছাত্রদল নেতা আবু তৈয়ব মোল্লার হত্যার বিচার আজও হয়নি। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোসলেম বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট মিঠুন রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য মৈমুর আলী মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা এবং মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুব সম্পাদক মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ব্রাজিল বনাম জাপান: প্রথমার্ধের খেলা শেষ-দেখুন সরাসরি
- ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ