ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, নতুন উদ্যোগ সরকারের
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। এখন থেকে সনদ যাচাই ও অ্যাপোস্টিল করা যাবে ঘরে বসেই অনলাইনে।
শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, এতদিন বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল। এতে দূতাবাস ও বিদেশি কর্তৃপক্ষের কাছে বারবার যেতে হতো, ফলে তৈরি হতো চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের বোঝা। অনলাইনে যাচাই ব্যবস্থা চালু হলে প্রতিবছর অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।
পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ এখন সম্পূর্ণ অনলাইন সনদ যাচাই ও অ্যাপোস্টিল (Apostille) সেবা চালু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সনদ দেবে। ফলে শিক্ষার্থী ও নাগরিকরা অনলাইনে তাদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করাতে পারবেন। এতে দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে যেতে হবে না, সময় বাঁচবে, খরচ কমবে, জালিয়াতি রোধ হবে এবং এসব সনদ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।
এছাড়া এতে ম্যানুয়াল সত্যায়ন ও যাচাই ফি কমে যাবে, জাল সনদ ও প্রতারণা হ্রাস পাবে এবং বিদেশে পড়াশোনা, চাকরি ও অভিবাসনের প্রক্রিয়া সহজ হবে।
কেন এটি গুরুত্বপূর্ণ—পোস্টে বলা হয়, ডিজিটাল সিস্টেম ব্যয়বহুল ও জটিল কাগজপত্রের ঝামেলা দূর করবে, শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে ডকুমেন্ট যাচাইয়ের সুযোগ দেবে। এটি বৈশ্বিক সুযোগ পেতে সহায়ক হবে, জাল সনদ প্রতিরোধ করবে এবং পুরো প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়াবে। তরুণদের স্বপ্নপূরণের পথে এটি হবে এক বড় সহায়ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি