ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫০০ টাকার কিস্তিতে হজের সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক
মাত্র ৫০০ টাকার কিস্তিতে হজ ও ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়ক হিসেবে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট’ ও ‘মুদারাবা ওমরাহ সেভিংস স্কিম’।
এই স্কিমগুলোর মাধ্যমে গ্রাহকরা ধাপে ধাপে অর্থ জমিয়ে ভিসা, বিমান ভাড়া, আবাসন ও খাবারসহ হজ ও ওমরাহ সংক্রান্ত সব খরচের প্রস্তুতি নিতে পারেন। এতে হজ বা ওমরাহর সময় অর্থের জোগান নিয়ে বাড়তি চিন্তা করার প্রয়োজন পড়ে না।
হজ সেভিংস অ্যাকাউন্টে ১ থেকে ২৫ বছর মেয়াদি সঞ্চয়ের সুযোগ রয়েছে। কিস্তির পরিমাণ নির্ধারিত হয় গ্রাহকের সামর্থ্য অনুযায়ী। মুনাফা দেওয়া হবে মুদারাবা ভিত্তিতে সর্বোচ্চ হারে। কেউ যদি নির্ধারিত সময়ের আগে হজে যেতে চান তাহলে বাকি টাকার ঘাটতি পূরণ করে সে সুযোগও পাবেন।
অন্যদিকে ওমরাহ সেভিংস স্কিমে ১ থেকে ১২ বছর মেয়াদে মাসিক ভিত্তিতে কিস্তি জমা দেওয়া যায়। ১৮ বছর বা তদূর্ধ্ব যে কেউ নিজের নামে এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অভিভাবক হিসাব খুলতে পারবেন।
হিসাব খোলার জন্য গ্রাহকদের ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেটে যেতে হবে। প্রয়োজন হবে হিসাবধারী ও নমিনির সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি। তবে ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করেও ঘরে বসে সহজেই হিসাব খোলা সম্ভব।
কিস্তি পরিশোধের সুবিধার ক্ষেত্রেও রয়েছে প্রযুক্তিগত সুবিধা। নিজের সঞ্চয় হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি ট্রান্সফার করা যাবে। পাশাপাশি সেলফিন অ্যাপ ও আই-ব্যাংকিং ব্যবহার করেও কিস্তি জমা দেওয়া যাবে।
ইসলামী ব্যাংক জানিয়েছে, এই দুটি স্কিম কেবল সঞ্চয়ের একটি নিরাপদ মাধ্যমই নয় বরং গ্রাহকদের ধর্মীয় স্বপ্ন পূরণে একটি কার্যকর ও মানবিক উদ্যোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত