ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জ’ঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত ৪ জনের সর্বশেষ যে হাল
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার চার আসামিকে চার দিনের রিমান্ডে নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ নির্দেশ দেন।
রিমান্ডে নেওয়া চার আসামি হলেন, নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ। তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা, এন্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম গ্রেপ্তার চার আসামির প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই এস এম বখতিয়ার খালেদ।
রিমান্ড আবেদন বলা হয়, ‘আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে সন্ত্রাসবাদে জড়িত হয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে দেশের অখণ্ডতা, সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জননিরাপত্তা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে যেকোনো সময় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা করার সমূহ শঙ্কা রয়েছে। আসামিরা পরস্পর যোগসাজসে বাংলাদেশের নাগরিক হয়ে বৈধ পথে মালয়েশিয়া গিয়ে জননিরাপত্তা, জনসাধারণের কোনো অংশে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, উগ্রবাদী কনটেন্ট আদান-প্রদান, উগ্রবাদ ও সন্ত্রাসবাদী কার্যক্রমে যুক্ত থেকে এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদ কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছে মর্মে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।’
প্রসঙ্গত, গত ৪ জুলাই জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পরদিন ৫ জুলাই পুলিশের এন্টি টেররিজম ইনটেলিজেন্স ইউনিটের (এটিইউ) পরিদর্শক মো. আব্দুল বাতেন মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিমানবন্দর থানায় ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী