ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
উইন-উইন শুল্ক চুক্তিতে আগ্রহী বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি শুল্ক চুক্তি করতে চায় বাংলাদেশ, যা দুই দেশের জন্যই পারস্পরিক লাভজনক বা উইন-উইন সমাধান হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন।
প্রেস সচিব আরও জানান, সোমবার (৭ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি আসে, যেখানে আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়।
ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আগামী ৯ জুলাই আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন শেখ বশিরউদ্দিন।
শফিকুল আলম বলেন, আমরা আশাবাদী আলোচনার মাধ্যমে দুই দেশ একটি সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু