ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী ক্ষমা চাইলেন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাঁরা আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ব্যাচভিত্তিকভাবে এই ক্ষমা চাওয়ার প্রক্রিয়ায় অংশ নেন আয়কর ক্যাডারের প্রায় ২০০ কর্মকর্তা। এর মধ্যে ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯ ও ২৮তম ব্যাচের কর্মকর্তারা সংখ্যায় বেশি ছিলেন। সকাল ৯টার দিকে তাঁরা একে একে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে আন্দোলনকারী সবাইকে ক্ষমা করে দিয়েছি। তবে এই আন্দোলনের ফলে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
উল্লেখ্য, গত সপ্তাহে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে রাজস্ব সংগ্রহে গতি ফিরে আসে। তবে আন্দোলনের সামনের সারিতে থাকা কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, আবার কিছু কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।
এছাড়া এনবিআরের দুই সদস্যসহ মোট ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। জানা গেছে, অধিকাংশ কর্মকর্তাই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, যা নিয়ে সংস্থার ভেতরে এখন উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি