ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যমুনা ঘিরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি যে কারণে
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ডিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ জুলাই থেকে বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা এবং যমুনা ও তার আশপাশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী অঞ্চলে যেকোনো ধরনের মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা, মিছিল-সহ গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের পর ওই এলাকায় জমায়েত না করার বিষয়ে সতর্ক করেছিল ডিএমপি। তবে সোমবার (৭ জুলাই) তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন চাকরিচ্যুত বিজিবি সদস্যরা। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি