ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে বাড়ির মালিককে হত্যা করে ডাকাতি
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ডাকাতির সময় বৃদ্ধ ইসমাইল খান (৮০)কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭০)কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এই নির্মম ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ইসমাইল খান ও সালেহা বেগম উত্তর বিবির বাগিচার ইত্যাদি গলির একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন। ভোরের দিকে একদল ডাকাত ভবনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বাসার সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। একপর্যায়ে ডাকাতরা ইসমাইল খানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং সালেহা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
নিহতের মেয়ে সালমা বেগম জানান, তিনি রায়েরবাগ এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করেন। ভোরে খবর পেয়ে ছুটে এসে মা-বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। সালেহা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল