ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
'বেনজির-ডিবি হারুন হইয়েন না'; কাদেরকে বললেন হাসনাত?
আপনারা বেনজির বেনজির-ডিবি হারুন হইয়েন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ। প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, "আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো বিশেষ কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলব, আপনারা বাংলাদেশপন্থি ও জনগণপন্থি হন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না।"
তিনি বলেন, "আপনারা বেনজির-ডিবি হারুন হইয়েন না। তাহলে আবাবিল পাখির মতো একজন হাসনাত অথবা একজন সারজিস আবারও রাস্তায় নেমে আসবে।"
আজ সোমবার (০৭ জুলাই) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপির দক্ষীণাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, "আমাদের এনসিপির কোনো নেতাকর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, তারা আছে বলেই আমরা এখন নেতা। এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে গিয়ে সময় লাগে।"
তিনি বসুন্ধরা গ্রুপের মিডিয়ার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, "গতকাল আমার একটা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না। আমি বলব, আবার বলব, বলতেই থাকব- আমার বলা আপনি ঠেকাইতে পারবেন না। আমাকে শত্রুজ্ঞান করে লাভ নেই, আপনারা বাংলাদেশপন্থি নন। আমি যদি দুর্নীতি ও অন্যায় করি, আমার বিপক্ষে আপনারা কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব।"
তিনি আরও বলেন, "আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে। ঠিক একই ধরনের বিবৃতি, ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের চেনা, এই বিবৃতি আমাদের জানা। গুম, হত্যা, অন্যায়ের পক্ষে গত ১৫ বছর আপনারা এভাবে বিবৃতি দিয়েছিলেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ঢাবির উপাচার্য নিয়োগ নিয়ে যা জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী
- ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র, নেতানিয়াহুর মৃ-ত্যু অনিশ্চিত
- আগুনের ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, কমেছে মুনাফা