ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে ডুয়া : অ্যালামনাই সদস্য মোস্তাফিজুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন ডুয়ার বৃত্তি প্রদান কমিটির আহবায়ক ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
রোববার (৬ জুলাই) ডুয়ার বৃত্তির সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিনে ডুয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারা সবাই এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। কেউ একটু সচ্ছলতার সাথে চলেছে, কেউ কষ্ট করে শিক্ষা জীবন পার করছে। তাই বিগত দিনের অভিজ্ঞতাকে সঙ্গী করে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্যই ডুয়ার সৃষ্টি। ডুয়া সবসময় অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকাকে প্রাধান্য দিয়ে আসছে। আমরা দায়িত্বে আসার পর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জন্ড সকল শিক্ষার্থীকে বৃত্তির আওতায় এনেছি।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য তাদের মেধা বিকাশের জন্য যা যা করণীয় তা আমরা করছি। আমাদের যদি সামর্থ থাকতো তাহলে প্রত্যেককেই বৃত্তি দিতাম কিন্তু আমাদের সামর্থ সীমিত। এর ভেতর থেকেই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমরা এই প্রসেসটা অব্যহত রাখব। এবং সমাজের যে সমস্ত বৃত্তবান ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছেন তাদের প্রত্যেকের কাছে আমি উদাত্ত আহবান জানাব আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের মেধা বিকাশে সহযোগিতা করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?