ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এসএসসি পরীক্ষার ফল কবে, যা জানা গেল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, “ফল তৈরির কাজ প্রায় সম্পন্ন। সম্ভাব্য প্রকাশের তারিখ নির্ধারণ করে তা দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। এখন আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।”
সম্ভাব্য তিনটি তারিখের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তা এখনো চূড়ান্ত হয়নি। তবে যেহেতু মাদ্রাসা বোর্ডের শেষ পরীক্ষা হয়েছে ১৫ মে তাই আমাদের লক্ষ্য ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা।”
এ বছর ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী—এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাগুলো ৭২৫টি কেন্দ্রে এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত