ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আমাদের সাথে রাষ্ট্রীয় প্রতারণা করা হয়েছে, বললেন বিসিএস প্রার্থীরা
৪৪ তম বিসিএসের প্রহসনমূলক চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও পিএসসি সংস্কারের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ৪৪তম বিসিএস পরীক্ষার অংশগ্রহণকারীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশটি শুরু হয়।
৪৪তম বিসিএস প্রার্থীদের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার যাওয়ার জন্য তড়িঘড়ি করছে অথচ এখনো পিএসসির মতো গুরুত্বপূর্ণ জায়গার সংস্কারের ব্যাপারে তারা কথা বলছে না।
তিনি বলেন, ৪৪তম বিসিএস পরিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তী সরকার প্রহসন করেছে। তারা ৮০০ এর অধিক পদের পুনরাবৃত্তি করেছেন। এতে করে ৮০০ জন তরুণের কর্মসংস্থান নষ্ট হয়েছে, স্বপ্ন ধ্বংস হয়েছে। ৪৫ তম বিসিএসে ক্যাডার রিচয়েজ এর সুযোগ দেওয়া হলেও ৪৪ তম বিসিএসে সেই সুযোগ দেওয়া হয়নি। কেনো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমরা কী দোষ করেছি?
বিসিএস প্রার্থী রাশেদ কবির বলেন, অন্তবর্তী সরকার আমাদের সাথে রাষ্ট্রীয় প্রতারণা করেছে, আমাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা বিসিএসে পদ সংখ্যা না বাড়িয়ে পুনরায় একই পদে দুইবার নিয়োগ দিয়েছে।
পিএসএসির সংস্কারের জন্য আমাদের ৪টি দাবি তুলে ধরেন রাশেদ কবির। দাবিগুলো হলো, সকল প্রহসন বাদ দিয়ে ৪৪ তম বিসিএসের রেজাল্ট পুনরায় প্রকাশ করতে হবে; নন-ক্যাডার বিধি ২৩ বাতিল এবং সম্ভব হলে ভাইভায় উত্তীর্ণ সকলের চাকরির ব্যবস্থা করতে হবে; স্বচ্ছতার জন্য প্রিলি রিটেন ও ভাইবার নাম্বার প্রকাশ করতে হবে এবং সকল বিসিএসে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।
দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ