ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৪৯৭ পদে নিয়োগ দেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আবেদন গ্রহণ ও ফি জমার কার্যক্রম শুরু হয়েছে সোমবার (১৮ আগস্ট) থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তবে ভবিষ্যতে এ–সংক্রান্ত বিধিবিধানে কোনো পরিবর্তন হলে তা কার্যকর হবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
পদ ও বেতনস্কেল
১. অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৯৭
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
১৮ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরুর তারিখ: ১৮ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে
আবেদনপত্র জমার শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি