ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি দুটি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখ থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথম পদের নাম 'ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার'। এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিন্ড বা সমপদমর্যাদাধারী। এই পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) এবং সর্বোচ্চ বয়সসীমা ৪৮ বছর।
দ্বিতীয় পদটি হলো 'অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক'। এখানেও ১টি শূন্যপদ রয়েছে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০ শব্দের গতি থাকতে হবে। এই পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হলেও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য তা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা এবং ২ নম্বর পদের জন্য মোট ১১২ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৬ টাকা।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৬ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনের ফর্ম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এটি ক্যারিয়ার গড়ার একটি চমৎকার সুযোগ।
আরো জানতেএখানে ক্লিক করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার