ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন
‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫’–এর খসড়ায় উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আগে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা বাধ্যতামূলক হবে। যদি অভিযোগকারী নারী হন তবে ওই কমিটিতে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করা আবশ্যক।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠন-পরবর্তী এক বিবৃতিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটের ভিত্তিতে অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।
নতুন অধ্যাদেশে বিতর্কিত ‘অনানুগত্য’ ও ‘চাকরি হতে অপসারণ’ সংক্রান্ত ধারা বাদ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত বা অন্যকে অনুপস্থিত থাকতে উসকানোর বিষয়েও কোনো শাস্তির বিধান থাকছে না।
কোনো অভিযোগ উঠলে তিন দিনের মধ্যে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। নারী কর্মকর্তা হলে নারী সদস্য আবশ্যিক।কমিটি তদন্তের ১৪ দিনের মধ্যে প্রতিবেদন জমা না দিলে তা তাদের অদক্ষতা হিসেবে গণ্য হবে এবং এসিআরে (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) লিপিবদ্ধ হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
দণ্ডপ্রাপ্ত সরকারি কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে আপিল করতে পারবেন।
চলতি বছরের মে মাসে জারি হওয়া এক অধ্যাদেশে সামরিক শাসনামলের অনুরূপভাবে সাত দিনের নোটিশে চাকরিচ্যুতির সুযোগ রাখা হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই অধ্যাদেশ অনুযায়ী, অফিস প্রধানের ‘অসন্তুষ্টি’ বা ‘আদেশ না মানা’র মতো কারণে চাকরি থেকে বরখাস্ত করার বিধান ছিল।
এই অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন করেন। এরপর সরকারের গঠিত পর্যালোচনা কমিটি আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুলের নেতৃত্বে কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনা করে সংশোধনের সুপারিশ করে। সর্বশেষ ২৬ জুন অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং দেড় মাসের মধ্যেই সরকার তা অনুমোদন করে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব নজরুল ইসলাম বলেন, “আমাদের দাবি ছিল সামরিক শাসনামলের কালাকানুন বাতিল করা। সরকার কর্মচারীদের আপত্তি বিবেচনায় এনে আইন সংশোধন করেছে—এটা ‘মন্দের ভালো’। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত