ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নির্বাচন ঘিরে নতুন নাটকীয় মোড়ের আভাস!
জাতীয় নির্বাচন নিয়ে দেশে যখন একপক্ষ আত্মবিশ্বাসী ও উদ্দীপ্ত তখন রাজনীতির পটভূমিতে শোনা যাচ্ছে ভিন্ন সুর। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, নির্বাচনের গল্পে সামনে আসতে পারে এক নতুন নাটকীয় মোড়।
জিল্লুর রহমান বলেন, দৃশ্যত নির্বাচন ঘিরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেটি পুরোপুরি স্থির নয়।
বরং ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে আরো কিছু অদৃশ্য কৌশল, দোলাচল এবং পরিকল্পনার দিকে। প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের পরেও যখন নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সময় নিয়ে কোনো মন্তব্য আসে না—তখন প্রশ্ন ওঠে, সত্যিই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে নাকি সামনে রয়েছে আরো নাটকীয় মোড়?
মি. রহমান বলেছেন, ‘আমি যেমনটা প্রায় প্রতিনিয়ত বলি যে, সবকিছু দ্রুত বদলে যাচ্ছে এবং একটু বোধ-বুদ্ধি থাকলেই বোঝা যায়, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে নিয়ে যাবার চেষ্টা করছেন কেউ কেউ —তা ধরতে খুব বেশি সময় লাগবার কথা নয়।’
জিল্লুর রহমান তার বিশ্লেষণে উল্লেখ করেন, ‘আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে, প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের নির্দিষ্ট তারিখ বা সময় নিয়ে সেখানে কোনো আলোচনা হয়নি।’
এই পরিস্থিতিতে দ্বিধা ও বিভ্রান্তি আরো বাড়ছে, কারণ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ধরে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। অনেকে ভাবছিলেন, ১৪ জুন লন্ডন থেকে দেশে ফেরার পরপরই প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য রূপরেখা নিয়ে মুখ খুলবেন।
তারঁ মতে, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, প্রক্রিয়াটি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি