ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কেএনএ'র কমান্ডারসহ নি'হত সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতির সাথে জড়িত
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সামরিক শাখার এক কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রুমা সেনা জোনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর সাংবাদিকদের ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রুমা সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীরের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস কমান্ডো সদস্যরা রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুয়ালপি পাড়া ও পলি প্রাংসা পাড়ার মাঝামাঝি অবস্থিত তাইংদাং ঝিড়ির আগা ও নাইতং পাহাড়ের পাদদেশে কেএনএ সন্ত্রাসী ঘাটিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই পক্ষের গোলাগুলিতে কেএনএ সন্ত্রাসীদের প্রধান একটি ঘাঁটিতে হামলা চালিয়ে কেএনএর সামরিক শাখার একজন কমান্ডারসহ দুইজন সন্ত্রাসী নিহত হয়।
এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি রাইফেল, এসএমজি ম্যাগাজিন তিনটি, আটটি ইউনিফর্ম, তিনটি মি. অ্যামো, ৬০ রাউন্ড মি. অ্যামো, ২৩৭ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
রুমা সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর জানান, নিহত দুই কেএনএ সন্ত্রাসী গত বছরের ২ ও ৩ এপ্রিল আলোচিত রুমা ও থানচি উপজেলায় সংঘটিত সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। এখনো পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান পরিচালনা অব্যাহত আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি