ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
যুক্তরাষ্ট্রের শক্তিশালী হেলিকপ্টার পাচ্ছে ভারত
যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী অ্যাপাচি হেলিকপ্টারের একটি চালান পাচ্ছে ভারত। আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের হেলিকপ্টারগুলো ভারতে পৌঁছাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ভারত পাচ্ছে ৩টি অ্যাপাচি এএইচ-৬৪ই হেলিকপ্টার। এগুলো ১৫ জুলাইয়ের মধ্যে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে আরও ৩টি হেলিকপ্টার পাবে ভারত। যেগুলো চলতি বছরের নভেম্বরের মধ্যে পৌঁছাবে।
গত মঙ্গলবার (১ জুলাই) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে টেলিফোনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পর্যালোচনা করেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুক্তরাষ্ট্রকে অপারেশন সিন্ধুর সময় ভারতের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, "ভারত নিজের নিরাপত্তার স্বার্থে সীমান্ত পার হওয়া সন্ত্রাসী হামলা প্রতিহত ও প্রতিরোধ করার অধিকার রাখে।"
ফোনালাপে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) নির্মিত তেজস এমকে-১এ যুদ্ধবিমানের জন্য জেনারেল ইলেকট্রিক (জিই) ইঞ্জিন সময়মতো সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে ভারতে জেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঞ্জিন সরবরাহ সময়মতো নিশ্চিত করার আশ্বাস দিলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীর জন্য ৬টি অ্যাপাচি হেলিকপ্টার কেনা হয়। এগুলো ২০২৪ সালের মে-জুনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও পরে তা পিছিয়ে ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে ১৫ মাস পেরিয়ে গেলেও জোধপুরে অবস্থিত সেনাবাহিনীর প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন এখনো হেলিকপ্টারগুলো পায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস