ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আন্দোলনের মুখে প্রত্যাহার পটিয়া থানার ওসি
চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে থানা থেকে সরিয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম।
ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে দিনভর বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৮ ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় অবরোধ করে রাখেন তারা।
একই দাবিতে বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা দীপঙ্কর দে-কে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা পটিয়া থানায় সোপর্দ করে। এ ঘটনার জেরে ওসিকে প্রত্যাহারের দাবি আরও জোরালো হয়।
এসপি সাইফুল ইসলাম জানান, ওসি জায়েদ নূরকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো নির্ধারণ হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত