ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
থানার সামনে বিক্ষোভ, ওসি প্রত্যাহারের দাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা ওসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।
বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে থানার প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা। পুলিশ প্রধান ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান করছে।
পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে, ততক্ষণ এই অবস্থান চলবে।
জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে-কে আটক করে থানায় নিয়ে যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে আপত্তি জানান ওসি, যা থেকে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন।
রিদওয়ান সিদ্দিকী বলেন, খবর পাই, রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা পটিয়া স্টেশনে অবস্থান করছে। আমরা তাকে ধরে থানায় নিয়ে গেলে, পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে অনেকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবি জানিয়েছে। বিষয়টি বিবেচনায় রয়েছে। আশা করি, দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত