ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আদানির বকেয়া পরিশোধ করলো বাংলাদেশ
ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বাবদ ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে পরিবহন ব্যয় ও বিদ্যুৎ ক্রয় চুক্তিসংক্রান্ত সব আর্থিক জটিলতার অবসান ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, চলতি বছরের জুন মাসে এককভাবে সর্বোচ্চ ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। নয়াদিল্লির সূত্রের বরাতে পিটিআই আরও জানায়, এই পরিশোধের মাধ্যমে আগের বকেয়া, সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎচুক্তি সংক্রান্ত সব বিষয় নিষ্পত্তি হয়েছে। বর্তমানে আদানির কাছে বাংলাদেশের আর কোনো বকেয়া নেই। বরং ভবিষ্যতের বিল পরিশোধে দুই মাসের সমপরিমাণ এলসি এবং সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বাংলাদেশ।
এই পরিস্থিতিতে আদানির ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করে আসছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় ২ বিলিয়ন ডলার ব্যয়ে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল