ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জুলাই নিয়ে যা বললেন ঢাবি শিবির সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক যুগান্তকারী দলিল।
আজ মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে জুলাই অভ্যুত্থানের একটি ছবিও যুক্ত করেন।
ছবির ক্যাপশনে এস এম ফরহাদ লেখেন, “জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক যুগান্তকারী দলিল। নতুন আজাদীর এক বছরে পাওয়া-না-পাওয়ার হিসাব একপাশে রেখে বলতে চাই— জুলাই আমার অহংকার, জাতীয় ঐক্যের মোহনা।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি বলেন, “স্মরণ করছি আমাদের শহীদ ও আহত গাজী ভাইদের— যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শহীদি তামান্নায় নেমে এসেছিলেন রাজপথে। হয়তো আমরা শহীদ হতে পারিনি, তবে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমাদের চলমান সংগ্রামের একমাত্র মাকসাদ— এটা আমাদের শপথ।”
সবশেষ তিনি রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জুলাইয়ের ঐতিহাসিক চেতনা ধরে রাখার আহ্বান জানিয়েছেন। বলেন, “রাজনৈতিক ও আদর্শগত ভিন্নমতের মধ্যেও জুলাইয়ের স্পিরিটকে লালন করতে হবে। বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে জুলাইয়ের মতো ঐক্য গড়তে কারও যেন ন্যূনতম পিছুটান তৈরি না হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ