ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম। প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে মিফতাহুল হোসাইন আল মারুফকে। বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল ইসলাম সাব্বির এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মাজহারুল ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিমুর রহমানকে।
এছাড়া ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. ইকবাল হায়দার। ছাত্র অধিকার সম্পাদক হয়েছেন আহসান হাবিব ইমরোজ এবং আইটি সম্পাদক করা হয়েছে হাসানুল বান্নাকে। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনাস বিন মুনির, আর দাওয়াহ সম্পাদক করা হয়েছে আশিকুর রহমান সাকিবকে।
কমিটির অন্যান্য পদে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন আশিক বিল্লাহ। বিজ্ঞান সম্পাদক করা হয়েছে মো. রবিউল ইসলামকে। ব্যবসায় শিক্ষা সম্পাদক হয়েছেন হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক হিসেবে মো. তাওকির হাসান এবং গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিদ হাসান সাফওয়ান। ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।
এর আগে গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সে সময় মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি করা হয়। একই কমিটিতে আশিকুর রহমান সেক্রেটারি এবং মু. সাজ্জাদ হোসাইন খান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক