ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক শূন্যতার পেছনে ভারত, বললেন সাবেক জওয়ান
ভারত যখন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের সাথে সামঞ্জস্য রেখে সার্ক থেকে বিমসটেক-এর দিকে ঝুঁকে পড়ে, তখন থেকেই দক্ষিণ এশিয়ায় এক ধরনের ভূরাজনৈতিক শূন্যতা তৈরি হতে শুরু করে—যার সূচনা ২০১৬ সাল থেকে। সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা প্রবীন সাহনি মঙ্গলবার (০১ জুলাই) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন।
গত তিন বছর ধরে আমি এ কথা বলে আসছি বলেও জানান তিনি।
এক্স পোস্টে প্রবীন সাহনি বলেন, “এই শূন্যতা চীনের সহায়তায় পূরণ করা যেতে পারে, যদি পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত বিকল্প হিসেবে উপস্থাপন করা যায়।”
অপারেশন সিন্দুর পর পাকিস্তান এখন সামরিকভাবে ভারতের সমপর্যায়ের একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে দৃশ্যমান হয়ে উঠেছে।
ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।
ভারত ও ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর সঙ্গে যুক্ত হয়ে পড়ায়, আঞ্চলিক ঘটনাপ্রবাহ এখন অনেক দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে।
এর প্রভাব পড়বে নিম্নোক্ত ক্ষেত্রে:
১. কাশ্মীর
২. দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকা
৩. ভারতের মধ্যপ্রাচ্যনীতি
৪. গ্লোবাল সাউথ-এ ভারতের অবস্থান
৫. ভারতের লুক ইস্ট নীতি
৬. যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল
৭. পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক
ভারতের এই সাবেক সেনা কর্মকর্তা বলেন, সপ্তম বিষয়ের কারণেই আমি বলেছিলাম, “পাকিস্তানের নীতিনির্ধারকদের বড় করে চিন্তা করা উচিত।”
পাকিস্তানের আন্তর্জাতিক মর্যাদা যত বাড়বে, ততই দেশটির সামরিক শক্তি, বিশেষ করে পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দেবে—যা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক