ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অস্ট্রেলিয়ায় জলবায়ু ভিসায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ
বিশ্বে প্রথমবারের মতো ‘জলবায়ু ভিসা’ চালু করেছে অস্ট্রেলিয়া। এর আওতায় ভিসাধারীরা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। ইতিমধ্যে টুভালুর নাগরিকদের জন্য ভিসার প্রথম ধাপে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রথম দফায় টুভালুর এক-তৃতীয়াংশের বেশি নাগরিক এ ভিসার জন্য আবেদন করেছেন। ১৬ জুন থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ১৮ জুলাই পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে প্রতি বছর লটারির মাধ্যমে টুভালুর ২৮০ জন নাগরিককে এই বিশেষ ভিসা দেওয়া হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগ জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। মাত্র পাঁচ মিটার উচ্চতায় থাকা প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টুভালু জলবায়ু হুমকির মুখে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।
২৭ জুন পর্যন্ত মোট ১,১২৪টি আবেদন জমা পড়েছে যেখানে ভিসা আবেদনকারীদের সঙ্গে পরিবার সদস্যদের সংখ্যা মিলিয়ে মোট উপকারভোগী প্রায় ৪,০৫২ জন।
প্যাসিফিক এনগেজমেন্ট ভিসা নামে পরিচিত এই প্রক্রিয়ায় নির্বাচিতরা অস্ট্রেলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বসবাস করতে পারবেন। তারা দেশটির স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার), শিশু যত্ন ভর্তুকি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাগরিকদের মতোই সহায়তা ও ভর্তুকি পাবেন।
ভিসার আবেদন খরচও রাখা হয়েছে অত্যন্ত কম—২০২৫ সালের জন্য এটি নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫ অস্ট্রেলীয় ডলার।
২০২৪ সালের আগস্টে ঘোষিত ‘অস্ট্রেলিয়া-টুভালু ফ্যালেপিলি ইউনিয়ন’-এর অংশ হিসেবে এই ভিসা চালু হয়েছে। এতে প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য সংকট কিংবা সামরিক হুমকির সময় টুভালুকে সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া।
টুভালুর প্রধানমন্ত্রী ফেলেতি তেও এক বিবৃতিতে বলেন, “এই প্রথম কোনো দেশ (অস্ট্রেলিয়া) আমাদের রাষ্ট্রীয় পরিচয় ও সার্বভৌমত্বকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির মধ্যেও আইনি স্বীকৃতি দিয়েছে। আমরা কৃতজ্ঞ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি