ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
ইন্টারনেট ছাড়াই ডাউনলোড হবে ইউটিউব ভিডিও
ডুয়া ডেস্ক: বর্তমান যুগে ইন্টারনেট একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে যা পড়াশোনা, কাজ এবং বিনোদনের জন্য ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ইউটিউবের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইন্টারনেট সংযোগ সবসময় সঠিকভাবে পাওয়া যায় না। তাই ইন্টারনেট ছাড়াই ইউটিউবের ভিডিও দেখা সম্ভব করার পদ্ধতি জানা প্রয়োজন।
অনেকেই ইউটিউবে ভিডিও দেখে সেগুলো ডাউনলোড বা সংরক্ষণ করতে চান। সহজেই ফোনের গ্যালারিতে ইউটিউব ভিডিও ডাউনলোড করার একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে পরে ইন্টারনেট ছাড়াই ভিডিওটি দেখা যাবে। এই পদ্ধতিতে কোনও তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করতে হবে না।
ইউটিউবে ভিডিও দেখার পর অনেকেরই ইচ্ছা হয় তা ফোনে সেভ করতে। তবে, সমস্যা হল, ইউটিউব থেকে ভিডিও সেভ করলে তা ফোনের গ্যালারিতে আসে না; ভিডিওটি শুধুমাত্র ইউটিউব লাইব্রেরিতে থাকে। ফলে ইন্টারনেট ছাড়া সেই ভিডিও দেখা সম্ভব হয় না।
আমরা অনেক সময়ই ভিডিও দেখে মনে করি, যদি এই ভিডিওটি ফোনে রেখে দেওয়া যেত, তাহলে পরে সুবিধা হতো। বিশেষত, কোনো প্রিয় গান ডাউনলোড করে রাখতে ইচ্ছা হয়। কিন্তু সমস্যা হল, সেগুলো ফোনের গ্যালারিতে পাওয়া যায় না যার কারণে ইন্টারনেট ছাড়া সেগুলো দেখা যায় না।
অন্যদিকে ইউটিউব ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করতে https://en.savefrom.net অ্যাপ্লিকেশনের প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে মাত্র কয়েকটি ধাপেই ডাউনলোড হয়ে যাবে ভিডিও।
প্রথমে আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি খুলুন। এবার যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করুন।
এবার এই বিশেষ অ্যাপ্লিকেশন https://en.savefrom.net এ যেতে হবে। এখানে আপনি একটি বক্স পাবেন যার উপর লেখা থাকবে Paste Your Video Link Here, তার উপর ভিডিওর লিঙ্ক পেস্ট করুন।
এখন আপনি ভিডিওর ফরম্যাট পাবেন। যে ফরম্যাটে আপনি ভিডিও সেভ করতে চান, তা বেছে নিন। এখন আপনাকে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। ব্যাস তাহলেই ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
- ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল: ভারত বনাম বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত ফলাফল জানুন
- এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
- ঢাকা-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, জরিপে এগিয়ে ববি হাজ্জাজ
- বিএনপি দুই নেতার শেয়ারে বিনিয়োগকারীদের হুলস্থুল
- নির্বাচনে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করল সরকার