ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাজস্ব আদায়ে ধাক্কা, শেষ দিনে জোর চেষ্টা
রাজস্ব আদায় এবার একটু হোঁচট খেয়েছে, তবে সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে সবাই কাজ করব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান জানিয়েছেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হবে, তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে বড় ঘাটতি থেকেই যাবে। সোমবার (৩০ জুন) তিনি জানান, এখন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকার বেশি, তবে লক্ষ্য অনুযায়ী ঘাটতির অঙ্ক দাঁড়াতে পারে এক লাখ কোটি টাকারও বেশি।
তিনি বলেন, গতবারের তুলনায় রাজস্ব আদায় বেশি হবে এটা নিশ্চিত। তবে যেভাবে আশা করেছিলাম, সাম্প্রতিক কিছু আন্দোলন ও কর্মবিরতির কারণে কিছুটা হোঁচট খেতে হয়েছে। ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হওয়ায় রাজস্ব সংগ্রহও কিছুটা কমে গেছে।
চেয়ারম্যান আরও জানান, গতকাল বিকেল থেকেই কাস্টমস হাউজগুলোতে কাজ শুরু হয়েছে এবং কর্মকর্তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব মহলে স্বস্তি ফিরেছে। আজ ৩০ জুন, অর্থবছরের শেষ দিন, তাই আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজস্ব সংগ্রহের শেষ মুহূর্তের চেষ্টাগুলো চলছে, বলে জানান তিনি।
এনবিআর প্রধান জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এবার শুরুতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে বড় ঘাটতি তৈরি হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, সর্বশেষ চিত্র পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে। তবে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে প্রবৃদ্ধি থাকবে ঠিকই, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ