ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক: অর্থ উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।
রোববার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রেস রিলেজ দিয়ে জানানো হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। ফলে আগামী ১ জুলাই বিকেল ৪টায় নির্ধারিত বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে এনবিআরের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছিল, চলমান অচলাবস্থা নিরসনে রোববার (২৯ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডার মিলিয়ে ২০ সদস্যের একটি প্রতিনিধিদলও গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
এদিকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির আওতায় আন্দোলনকারীরা রোববারও রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের দাবি রাজস্ব বোর্ডের সংস্কার বাতিল এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণ। ফলে দেশের রাজস্ব সংগ্রহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ব্যবসায়ীদের পক্ষ থেকেও চলমান সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার দুপুরে একটি ব্যবসায়ী সংগঠনের চেম্বারে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার সম্ভাব্যতা।
অন্যদিকে চলমান আন্দোলনের প্রভাবে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম, বন্দরের কনটেইনার হ্যান্ডলিং, পণ্য মূল্যায়ন এবং কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এতে রাজস্ব আদায়সহ বাণিজ্যিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
এর আগে শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো জানিয়েছে, শুধু তৈরি পোশাক খাতে দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। তারা আন্দোলনকারীদের পাশাপাশি সরকারকেও দ্রুত সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ মে অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে রাজস্বনীতি ও ব্যবস্থাপনা বিভাগে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে আন্দোলন জোরদার হয়। প্রথম ধাপে ২৫ মে সরকার ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিলে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়। তবে ২২ জুন থেকে এক দফা দাবি চেয়ারম্যান অপসারণ নিয়ে আন্দোলন আবারও শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী