×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের দাম বাড়িয়ে ১০ হাজার কোটি লোকসান কমবে

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৩:০১:৩১

জ্বালানি তেলের দাম বাড়িয়ে ১০ হাজার কোটি লোকসান কমবে

নিজস্ব প্রতিবেদক: বাজারমূল্যের হিসাবে প্রতি লিটার ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান প্রায় ৮৯ টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর হিসাবে, এতে দৈনিক লোকসানের পরিমাণ দাঁড়ায় ১০৯ কোটি টাকা এবং শুধু ডিজেলেই লোকসান হবে ৪০ হাজার কোটি টাকা। তিনি বলেন, প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ানো হলে ১০ হাজার কোটি টাকা লোকসান কমানো সম্ভব। তাঁর ভাষায়, ‘তার মানে অকল্পনীয় পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। সরকার বিপুল অংকের ভর্তুকি দিচ্ছে।’ সে কারণেই এই তথ্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নতুন গ্যাসক্ষেত্রের সন্ধানে জরিপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, হবিগঞ্জ ফিল্ড ও এর আশপাশের ৮৭৫ বর্গকিলোমিটার এবং বখরাবাদ, নরসিংদী ও মেঘনা ফিল্ড এলাকায় ৫৭৫ বর্গকিলোমিটারসহ মোট ১৪৫০ বর্গকিলোমিটার এলাকায় থ্রিডি সাইসমিক জরিপ পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, তিতাস ফিল্ডের উত্তর-পশ্চিমে এবং নরসিংদী ফিল্ডের উত্তর-পূর্বে ৬৩২ বর্গকিলোমিটার এলাকায় টুডি ও থ্রিডি সাইসমিক পরিচালনা ও জরিপ সম্পন্ন করা হচ্ছে। তাঁর ভাষ্য, পুরোনো গ্যাসক্ষেত্রের কূপ সংস্কার বা নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র খুঁজে বের করার কাজও একই সঙ্গে চলছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত