ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় সনদ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন জাতীয় ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, ফলে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরিতেও শঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে হবে তা যেন ব্যক্তি, দল বা মতাদর্শের সীমারেখার ঊর্ধ্বে থাকে। তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, বরং রাষ্ট্র কাঠামো নির্মাণে সকলের দায়িত্বশীল ভূমিকা গ্রহণই হবে জুলাইয়ের শহীদদের প্রতি যথার্থ সম্মান।
আলোচনার শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণআন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলী রীয়াজ আরও জানান, আগামী বুধবার একটি সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে আলোচনা হবে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সনদ বাস্তবায়নে এমন প্রক্রিয়া গ্রহণ করতে হবে, যাতে জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত