ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের সন্ত্রা'সবাদ অভিযোগের উত্তর দিল পাকিস্তান
কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করলেও এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে স্বীকৃত ও বৈধ সংগ্রাম বলে দাবি করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
করাচির পাকিস্তান নৌ একাডেমিতে কমিশনিং প্যারেডে ভাষণকালে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির বলেন, "ভারত যেটিকে সন্ত্রাসবাদ আখ্যা দেয়, তা আসলে আন্তর্জাতিক আইনে স্বীকৃত স্বাধীনতার বৈধ ও ন্যায়সঙ্গত সংগ্রাম।"
তিনি আরও বলেন, "এ সময় আমাদের ভুলে যাওয়া উচিত নয় কাশ্মীরি ভাইদের ত্যাগ, যারা ভারতের অবৈধ দখলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।"
আসিম মুনির অভিযোগ করে বলেন, "সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে পাকিস্তান সফলতার দ্বারপ্রান্তে পৌঁছালে ভারত ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে।"
এ সময় তিনি সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ফিল্ড মার্শাল মুনির বলেন, "আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে এর যৌক্তিক পরিণতিতে পৌঁছে দেব এবং দেশ থেকে এ ব্যাধি চিরতরে দূর করব।"
কাশ্মীর নিয়ে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনরায় উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন, "জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার আলোকে কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানকে পাকিস্তান দৃঢ়ভাবে সমর্থন করে।"
তিনি ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং যারা এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের সাহসকে সম্মান জানিয়েছেন।
ফিল্ড মার্শাল আসিম মুনির আরও বলেন, "ভারতের দমন-পীড়ন কাশ্মীরি জনগণের মনোবল ভাঙতে পারবে না। পাকিস্তান রাজনৈতিক, নৈতিক ও কূটনৈতিকভাবে কাশ্মীরিদের পাশে অটলভাবে থাকবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি