ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে শিরশ্ছেদের অপেক্ষায় ৫০ বিদেশি নাগরিক
সৌদি আরবে কারাবন্দী অন্তত ৫০ জন বিদেশি নাগরিকের যেকোনো সময় শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। তারা সবাই আফ্রিকান। এদের বেশিরভাগ ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সৌদি কর্তৃপক্ষের দাবি, শিরশ্ছেদের অপেক্ষায় ব্যক্তিরা সবাই মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যেকোনো মুহূর্তে এই দণ্ড কার্যকর শুরু হতে পারে। এমনকি একজন জানিয়েছেন, শিরশ্ছেদের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই বন্দীরা সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলের নাজিরান কারাগারে বন্দী রয়েছেন।
কারাগারে থাকা কয়েকজন বন্দী জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগেই তাদের জানানো হয়েছিল, ঈদুল আজহার পরপরই দণ্ড কার্যকর করা হবে। সৌদি আরবে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
একজন বন্দী নিজের পরিচয় গোপন রাখার শর্তে মিডল ইস্ট আইকে বলেছেন, তার ভাষায়, "তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। ঈদের পরেই আমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এ কথা আগেই বলা হয়েছিল। এখন তা শুরু হয়ে গেছে।"
মিডল ইস্ট আই-এর প্রাপ্ত তালিকা অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৩ জন ইথিওপিয়ান এবং ১৩ জন সোমালিয়ান নাগরিক রয়েছেন। এই তালিকায় অন্তত ছয়জনকে গত ছয় মাসের মধ্যে দণ্ড দেওয়া হয়েছে। অনেকেই বহু বছর ধরে বন্দী এবং তাদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, তারা কখনোই মাদক পাচারে জড়িত ছিলেন না।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সৌদি আরবে মাদক সংশ্লিষ্ট অভিযোগে অন্তত ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরবে মোট ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্থাগুলো সৌদি সরকারের এই দণ্ডনীতি ও বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছে, বিশেষ করে যেখানে বিদেশি শ্রমিকরা প্রায়শই ন্যায্য বিচার থেকে বঞ্চিত হন বলেও অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ