ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মসজিদ আল-আকসা চত্বরে নাচ-গানে ইসরাইলের অনুমতি
ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গেভির পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের জন্য আল-আকসা মসজিদের চত্বরে নাচ-গান এবং বাধাহীনভাবে চলাফেরার অনুমতি দিয়েছেন। এ সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
বৃহস্পতিবার একাধিক ইসরাইলি সংবাদমাধ্যম এবং তুর্কিভিত্তিক আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
ইসরাইলি চ্যানেল সেভেন জানায়, এই প্রথমবারের মতো পবিত্র আল-আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ এবং মুক্তভাবে ঘোরাফেরার অনুমতি দেওয়া হয়েছে। এটি মন্ত্রী বেন-গেভির প্রণীত নতুন নীতির অংশ।
উল্লেখ্য, কট্টর ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টির শীর্ষ নেতা বেন-গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরাইলের যুদ্ধকালীন জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী।
চ্যানেল সেভেনের প্রতিবেদন অনুসারে, তিন সপ্তাহ আগে কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা বেন-গেভিরের দপ্তরে গিয়ে আল-আকসা চত্বরে প্রবেশাধিকারের বিষয়ে দাবি তোলে। এরপরই তিনি ওই অনুমতি দেন এবং জানান, “আমি চাই পুরো আল-আকসা চত্বরে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।”
ইতোমধ্যে পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা চত্বরে সঙ্গীত, নৃত্য ও ভ্রমণ কার্যক্রমে বাধা না দেয়। যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।
ধর্মীয়ভাবে সংবেদনশীল এই স্থান নিয়ে আগে থেকেই নানা বিধিনিষেধ রয়েছে যা বেন-গেভিরের এই সিদ্ধান্তের মাধ্যমে গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা।
আল-আকসা মসজিদ ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ— প্রাথমিক যুগে এখানেই ছিল মুসলিমদের কেবলা। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদ সংলগ্ন পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল যা আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ