ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য মাইনুল ইসলাম স্বপনকে একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের পাশে অবস্থিত মুন আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল ইসলাম স্বপন হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, মহানগর বিএনপির এক শীর্ষ নেতা প্রথমে হোটেলে ঢোকার পথে বাধা দেন। এ কারণে দুই ঘণ্টার বেশি সময় তারা বাইরে অপেক্ষা করেন। পরে পুলিশের উপস্থিতিতে তারা হোটেলে প্রবেশ করতে সক্ষম হন। ঘটনাটি ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাইনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা