ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ইউসুফ (আ.)-এর কবরস্থানে গিয়ে আটকা পড়ল ইহু'দিরা
ফিলিস্তিনের নাবলুসে হজরত ইউসুফ (আ.)-এর কবরস্থানে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অনুমতি ছাড়া কয়েকজন ইহুদিকে প্রবেশের চেষ্টা করায় ফিলিস্তিনিরা তাদের আটক করে। পরে সংঘর্ষের আশঙ্কায় তাদের নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।
পশ্চিমতীরের ওই এলাকায় আরও কয়েকটি ইহুদি দল প্রবেশের চেষ্টা করলেও ফিলিস্তিনিরা তাদের আটকে দেয়। এর সময় উভয়পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকজন ইসরায়েলি আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আটককৃতদের প্রথমে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়, পরে তাদের ফেরত দেয়া হয় ইসরায়েলি সেনাদের কাছে।
হজরত ইউসুফ (আ.)-এর কবরকে ঘিরে ইহুদি ও মুসলিমদের মধ্যে ভিন্নমত রয়েছে। ইহুদিরা এটিকে নবী ইউসুফ (আ.)-এর সমাধি মনে করেন, যেখানে অনেক মুসলিম বিশ্বাস করেন এটি ১৮শতকের মুসলিম আলেম ইউসুফ দাওইকতের কবর। উভয়ের জন্যই এটি ধর্মীয়ভাবে সংবেদনশীল স্থান।
নাবলুস ইসরায়েলি নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে এই ধরনের অননুমোদিত প্রবেশ অনেক সময় বড় ধরনের সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)