ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৫৪ যাত্রী নিয়ে উড্ডয়নের পর দ্রুত ঢাকায় ফিরে এলো বিমান
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিন সমস্যার কারণে ফিরে আসতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট। শুক্রবার (২৭ জুন) সকালে বিজি-৫৮৪ ফ্লাইটটি এই ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৩৮ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে। কিন্তু ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছেই ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।
ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন এবং সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন।
বিমানবন্দর সূত্র জানায়, প্রাথমিকভাবে বার্ড স্ট্রাইকের সম্ভাবনা বিবেচনায় রেখে রানওয়ে পরিদর্শন করা হয়। তবে কোনো পাখি বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কারিগরি বিশ্লেষণের পর ফ্লাইটটি পুনরায় ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল