ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইরানে নিরাপত্তা বাহিনীর ধরপাকড় বাড়ছে
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশের ভেতর নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করেছে ইরান। বিশেষ করে কুর্দি অধ্যুষিত অস্থির এলাকাগুলোতে জারি করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ—গ্রেপ্তার, মৃত্যুদণ্ড এবং সেনা মোতায়েনের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জুন) নিরাপত্তা বাহিনী ও মানবাধিকার সংস্থার সূত্রে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৩ জুন ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করার পর থেকেই ইরানি নিরাপত্তা বাহিনী সারাদেশে টহল, চেকপোস্ট এবং ধরপাকড় বাড়িয়ে দেয়। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলন পুনরায় জোরদার হওয়ার আশঙ্কায় কুর্দি অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
রেভল্যুশনারি গার্ড ও আধা-সামরিক বাহিনী বাসিজকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও নিষিদ্ধঘোষিত পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের তৎপরতা নিয়ে সরকার উদ্বিগ্ন।
একটি মানবাধিকার সংগঠন জানায়, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা ও রাজনৈতিক অভিযোগে ৭০০–এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
তুরস্ক সীমান্তবর্তী শহর উর্মিয়ায় সম্প্রতি তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কুর্দি মানবাধিকার সংগঠন হেংগাও জানিয়েছে, এই তিনজনই কুর্দি জাতিগোষ্ঠীর সদস্য ছিলেন।
সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান, ইরাক ও আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন করেছে ইরান। কুর্দি ও বেলুচ সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরেই ইসলামিক প্রজাতন্ত্রের শাসনের বিরোধিতা করে আসছে।
কুর্দিস্তানভিত্তিক বিভিন্ন দল জানিয়েছে, তাদের বহু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি, ঘরে ঘরে তল্লাশি এবং শিল্প এলাকা খালি করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, বাইরের হুমকি মোকাবেলার পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহ দমনেও সমান গুরুত্ব দিচ্ছে ইরান। বিশেষ করে সংখ্যালঘু কুর্দিদের দিকেই নজর বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি