ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের কারণে দীর্ঘ ৪৩ দিন নগর ভবনে অনুপস্থিত থাকার পর অবশেষে ফিরলেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি নগর ভবনে প্রবেশ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রশাসক বলেন, “আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এখন সামনে তাকাতে হবে। সামনে আমাদের অগ্রাধিকারমূলক অনেক কাজ রয়েছে। তার মধ্যে বাজেট প্রণয়ন দ্রুত শেষ করা হবে।”
তিনি আরও জানান, আজ থেকেই ডিএসসিসির সব বিভাগে কাজ শুরু হচ্ছে এবং তিনি সব প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। একইদিন প্রকৌশল বিভাগের বেশ কিছু কর্মকর্তাকেও নগর ভবনে উপস্থিত থাকতে দেখা যায়।
প্রশাসকের আগমনের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু তাকে অভ্যর্থনা জানান। তারা নগর কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরিফ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকাবাসীকে নির্দেশনা দিয়েছেন প্রশাসক এবং প্রকৌশল দপ্তরকে সর্বাত্মক সহযোগিতা করতে।”
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থকরা মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ আন্দোলনের ফলে প্রশাসক মো. শাহজাহান মিয়া দীর্ঘদিন নগর ভবনে যাওয়া থেকে বিরত ছিলেন।
রোববার (২৩ জুন) আন্দোলনকারীরা কিছুটা নমনীয় হয়ে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন, যদিও প্রশাসক ও প্রকৌশল বিভাগের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান সেদিনও বহাল রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬